রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নেত্রকোনার প্রবীণ আলেম মাওলানা আহমদ হোসাইন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামিয়া কাওমিয়া দারুল উলুম সেহলা’র মুহতামিম (পীর সাহেব) প্রবীণ আলেমে দীন মাওলানা আহমদ হোসাইন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

মাওলানা আহমদ হোসাইন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সর্বজন শ্রদ্ধেয় ও ব্যাপক পরিচিত ছিলেন। ময়মনসিংহের বড় মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা ফয়জুর রহমান (রহ.) এর কাছ থেকে তিনি খেলাফত লাভ করেন। বিভিন্ন এলাকায় তার হাজার হাজার শিক্ষার্থী ও অসংখ্য মুরিদ রয়েছেন। তিনি হাফেজ্জী হুজুরের বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আজ বাদ আসর জামিয়া কাওমিয়া দারুল উলুম সেহলা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

তাঁর মৃত্যুতে ময়মনসিংহ অঞ্চলে আলেম-উলামা ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ