রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮


শায়খে রেঙ্গার সহধর্মিণীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের প্রখ্যাত বুজুর্গ, শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ.-এর খলিফা আল্লামা বদরুল আলম শায়খে রেঙ্গা রহ.-এর সহধর্মিণী এবং জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার বর্তমান মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহানের মা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

বাদ জোহর জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

শায়খে রেঙ্গা রহ.-এর সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন সংগঠন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ