রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ইসলামী আন্দোলনের ঢাকা জেলা দক্ষিণের সভাপতির ইন্তেকাল, আমিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাফেজ জয়নাল আবেদিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৮ মে) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

হাফেজ জয়নাল আবেদিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এক শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে মরহুম হাফেজ জয়নাল আবেদিন অত্যন্ত আন্তরিক ও নিবেদিতপ্রাণ ছিলেন। দ্বীনি আন্দোলনের প্রতি তাঁর ব্যাকুলতা, দায়িত্ববোধ ও কর্মতৎপরতা ছিল অনুসরণীয়।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য মরহুম যে শ্রম, ত্যাগ ও অবদান রেখে গেছেন, মহান আল্লাহ তাআলা যেন তার উত্তম প্রতিদান তাকে দান করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ