রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

‘এক মর্দে মুজাহিদের বিদায়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির হজরত মাওলানা ছরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘হজরত মাওলানা ছরওয়ার কামাল আজিজী ছিলেন এক মর্দে মুজাহিদ, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ সৈনিক এবং একজন ত্যাগী আলেমে দ্বীন। তাঁর ইন্তেকালের সংবাদে আমাদের হৃদয় ভেঙে গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

ড. খালিদ হোসেন বলেন, ‘বিগত প্রায় ৪০ বছর আমরা ইসলামের আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে একসাথে কাজ করেছি। আন্দোলন-সংগ্রামের পথে তাঁর অসাধারণ ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিকতা ইসলামী আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কত দিন-রাত আমরা একসাথে কাটিয়েছি, তার হিসাব নেই।’

সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমার অনুরোধে তিনি আমার পিতা মরহুমের স্মরণে একটি স্মারকগ্রন্থের জন্য লেখা তৈরির কাজ শুরু করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সম্ভবত তিনি তা শেষ করে যেতে পারেননি।’

শোকবার্তায় সাবেক ধর্ম উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ