রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাভারে অবস্থিত জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন আফতাবি ইন্তেকাল করেছেন। তিনি ২৪ আগস্ট, সোমবার বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ইলিম চর্চা, দাওয়াত এবং দ্বীনি খিদমতের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।

তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন, জান্নাতে তাঁর উচ্চ মাকাম প্রার্থনা করেন এবং তাঁর পরিবারবর্গ, ছাত্র ও সংশ্লিষ্ট সবার প্রতি গভীর সমবেদনা জানান। মাওলানা হেলাল উদ্দিন আফতাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই তরিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং জীবদ্দশায় একাধিকবার চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ