রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

কেন্দ্রীয় উপদেষ্টার ইন্তেকাল, খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন চৌধুরী ইন্তেকাল করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক শোকবার্তায় খেলাফত মজলিসের নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, মাওলানা রুহুল আমিন চৌধুরী খেলাফত মজলিসের একজন শপথপ্রাপ্ত জনশক্তি সদস্য ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বৃহত্তর নোয়াখালী অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তারা আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে মরহুম মাওলানা রুহুল আমিন চৌধুরীর অবদান আল্লাহ কবুল করুন এবং তাঁর সব তৎপরতাকে নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করুন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ