বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ঐতিহ্যবাহী বটগ্রাম হামিদিয়া কওমিয়া মাদরাসার দীর্ঘকালীন মুহতামিম ও শায়খুল হাদীস, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি, বর্ষীয়ান আলেম আল্লামা নুরুল হক রহ. (বটগ্রাম হুজুর)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘তাঁর ইন্তেকালে দেশবাসী একজন প্রাজ্ঞ অভিভাবক এবং হাদিসের এক আলোকবর্তিকাকে হারাল। এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।’

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল খেদমত কবুল করুন, তাঁর সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র-শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের সবরে জামীল দান করুন এবং এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ