রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

শত বছরের আলোকিত একটি নাম দেওবন্দি ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি রেজাউল কারীম আবরার

দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল সিপাহি বিপ্লব ব্যর্থ হওয়ার পর ইসলামের মৌলিক শিক্ষার হিফাজত এবং পরবর্তী প্রজন্মের কাছে আজাদির চেতনা ছড়িয়ে দেওয়ার মিশন নিয়ে।

উপমহাদেশে তাফসির, হাদিস, ফিকহসহ দীনের যেকোনো মৌলিক শাখায় দেওবন্দি ধারার আলেমদের যে খেদমত আছে, সামান্য পড়াশোনাকারী যে কেউ সেটা সহজে স্বীকার করবে।

ভারত উপমহাদেশের আজাদি আন্দোলন থেকে শুরু করে দীন রক্ষার যেকোনো আন্দোলনে দেওবন্দি ধারার আলেমদের অবদান বাদ দেওয়া যাবে না!

চলমান শতাব্দীতে ইসলামিক রাষ্ট্রের ধারণা অনেক গবেষক দিয়েছেন। বিশ্লেষণ করেছেন। কিন্তু বাস্তবে ইসলামিক রাষ্ট্র হয়েছে দেওবন্দি আলিমদের মাধ্যমে। আল্লাহ তাদেরকে এ নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন।

উপমহাদেশে এ ধারার বিরোধিতা কম হয়নি। তাকফির করা হয়েছে। বিদেশি আলেমদের দস্তখত এনে ফাতওয়া প্রকাশ করা হয়েছে।

শত বছরের ঝড়ঝাপ্টা মোকাবিলা করে পৃথিবীতে আলোকিত একটি নাম দেওবন্দি ধারা। তালিম, তাজকিয়া, ইসলামি আন্দোলন সবকিছু ধারণ করে এগিয়ে যাবে এ সিলসিলা ইনশাআল্লাহ।

লেখক: ইসলামি চিন্তাবিদ, লেখক ও সংগঠক

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ