সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সৌদির শাসকদের নিয়ে যা বললেন গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও জ্যেষ্ঠ ওলামা পরিষদের চেয়ারম্যান শেখ সালেহ আল-ফাওযান বলেছেন, সৌদি আরব বরকতময় ও নিরাপদ দেশ, যা পরিচালিত হয় কোরআন ও হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে। তিনি বলেন, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় দেশের শাসকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রিয়াদে নিজের কার্যালয়ে জ্যেষ্ঠ ওলামা পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতের সময় ওলামা পরিষদের সদস্যরা শায়খ আল-ফাওযানকে অভিনন্দন জানান এবং তাঁকে জ্যেষ্ঠ ওলামা পরিষদের চেয়ারম্যান ও ইসলামি গবেষণা ও ফতোয়া বিষয়ক সাধারণ সভাপতির দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা জানান। তাঁরা ইসলামি জ্ঞান প্রচার ও সমাজে ধর্মীয় সচেতনতা বিস্তারে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।

আল-ফাওযান বলেন, “আল্লাহ তায়ালা আমাদের ইসলাম ধর্ম ও সৌদি আরবের মতো একটি বরকতময় দেশ দান করেছেন। এই দেশ কোরআন ও সুন্নাহর বিধান মেনে পরিচালিত হয়। দুই পবিত্র মসজিদের সেবার সম্মান পেয়ে সৌদি আরব গর্বিত।”

তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্সকে উত্তম প্রতিদান দান করেন এবং আমাদের দেশসহ সব মুসলিম দেশের নিরাপত্তা অটুট রাখেন।”

সাক্ষাতের শেষে গ্র্যান্ড মুফতি ওলামা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “পরিষদ বরাবরের মতোই বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে আসা ধর্মীয় ও আইনগত প্রশ্নসমূহ পর্যালোচনা ও জবাবদানে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ওলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির মহাসচিব এবং গ্র্যান্ড মুফতির দপ্তরের প্রধান তত্ত্বাবধায়ক শেখ ড. ফাহদ আল-মাজিদ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ