বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

নতুন নীতিমালা, হজে অংশ নিতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৬ সালের হজ মৌসুমকে সামনে সৌদি আরব রেখে নতুন একটি বয়সসীমা নীতিমালা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ এবার হজ পালনে অংশ নিতে পারবে না।

শনিবার (২ মে) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের সময় অতিরিক্ত গরম, বিশাল জনসমাগম এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করাই এই নীতির মূল উদ্দেশ্য।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়স অবশ্যই আরাফার দিনের (হিজরি ১৪৪৭ অনুযায়ী নির্ধারিত তারিখে) মধ্যে ন্যূনতম ১৫ বছর পূর্ণ হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে হজের সময় প্রচণ্ড গরম ও অতিরিক্ত ভিড়ের কারণে নানা ধরনের দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি দেখা দেওয়ায় সৌদি সরকার নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করেছে। নতুন এই বয়সসীমা নীতিও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র হজ। ইতোমধ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম সৌদি আরবে জড়ো হয়েছেন হজব্রত পালনের উদ্দেশে।

সূত্র: রোজনামায়ে জং

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ