বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

হজের বয়সসীমা: কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরব হজযাত্রীদের বয়সসীমা নিয়ে নেওয়া একটি সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করেছে। শুরুতে ১৫ বছরের কম বয়সীদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করা হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের নীতিই পুনর্বহাল করা হয়েছে।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ২০২৬ সালের ৩ মে থেকে ১৫ বছরের কম বয়সীরা হজ ফ্লাইটে ভ্রমণ করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট সকল অপ্রাপ্তবয়স্ক হজযাত্রীর ভিসা বাতিল হিসেবে গণ্য হবে বলেও জানানো হয়েছিল।

এছাড়া ২৭ মে ২০২৬ সালের মধ্যে যাদের বয়স ১৫ বছর পূর্ণ হবে না, তারা হজের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন—এমন তথ্যও জানানো হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্তদের পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে এবং বিমানবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হবে যাতে কম বয়সীদের হজ ফ্লাইটে উঠতে না দেওয়া হয়।

তবে কিছু সময় পরই সৌদি আরব এই বয়সসীমাসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে। ফলে আগের নিয়ম অনুযায়ী, ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিরা হজে যাওয়ার যোগ্য থাকবেন।

১৫ বছর বয়সসীমার কারণে যেসব হজ ভিসা বাতিল হয়েছিল, সেগুলো পুনরায় প্রক্রিয়াকরণ করা হবে বলে জানিয়েছে সৌদি আরব কর্তপক্ষ।

হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনে হজযাত্রীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হলেও বর্তমানে আগের নীতিই কার্যকর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে হজযাত্রীদের মধ্যে। সূত্র: রোজনামায়ে ইসলাম

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ