বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

মসজিদে হারামে আগামী সপ্তাহের ইমাম যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি আগামী সপ্তাহের জন্য কাবার মসজিদুল হারামে নামাজ পরিচালনার সময়সূচি ও ইমামদের নাম ঘোষণা করেছে। এই সময়সূচিটি আগামী রোববার (২৩ জিলকদ) থেকে শনিবার (২৯ জিলকদ) পর্যন্ত কার্যকর থাকবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্ধারিত দিনগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতির দায়িত্বে থাকছেন বরেণ্য কারী ও আলেমরা।

ফজর: শায়খ বদর বিন মুহাম্মদ আল-তুর্কি। (বিকল্প ইমাম হিসেবে থাকবেন ড. আল-ওয়ালিদ বিন খালিদ আল-শামসান)।

জোহর: শায়খ ড. আল-ওয়ালিদ বিন খালিদ আল-শামসান। (বিকল্প ইমাম হিসেবে থাকবেন শায়খ বদর বিন মুহাম্মদ আল-তুর্কি)।

আসর: শায়খ বদর বিন মুহাম্মদ আল-তুর্কি। (বিকল্প ইমাম হিসেবে থাকবেন অধ্যাপক ড. ইয়াসির বিন রাশিদ আল-দুসারি)।

মাগরিব: অধ্যাপক ড. ইয়াসির বিন রাশিদ আল-দুসারি। (বিকল্প ইমাম হিসেবে থাকবেন ড. আল-ওয়ালিদ বিন খালিদ আল-শামসান)।

ইশা: অধ্যাপক ড. ফয়সাল বিন জামিল গাজ্জাউই। (বিকল্প ইমাম হিসেবে থাকবেন অধ্যাপক ড. ইয়াসির বিন রাশিদ আল-দুসারি)।

পবিত্র দুই মসজিদের প্রেসিডেন্সি নিয়মিতভাবে মুসল্লিদের সুবিধার্থে এই সাপ্তাহিক সূচি প্রকাশ করে থাকে। এতে মূল ইমামের পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য একজন করে বিকল্প বা 'এহতিয়াতি' ইমামের নামও রাখা হয়। সূত্র: ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি, মসজিদুল হারাম

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ