বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


এবার হজের খুতবা দেবেন শায়খ হুজাইফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ ২০২৬ উপলক্ষে আরাফার ঐতিহাসিক খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফিকে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি রাজকীয় দরবার থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দেওয়া ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ২৬ মে ২০২৬ পবিত্র আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের মূল খুতবা প্রদান করবেন তিনি।

৯ জিলহজ আরাফাতের ময়দানে খুতবাকেই হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে ধরা হয়। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আছরের নামাজ সংক্ষেপে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে দোয়া ও ইবাদতে মশগুল থাকেন। প্রতি বছর এই খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়, যা কোটি কোটি মুসলমান অনুসরণ করে থাকেন।

শায়খ আলী হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। ইমাম মুহাম্মদ ইবà¦