বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


আজ হারামাইনে জুমার খতিব যে দুই শায়খ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে আজ শুক্রবার (২৪ জুলাই), ১০ সফর ১৪৪৮ হিজরি জুমার নামাজে খুতবা প্রদান করবেন দুই বিশিষ্ট শায়খ।

সূচি অনুযায়ী, মসজিদুল হারামে জুমার খুতবা দেবেন শাইখ ড. বান্দার ইবনে আবদুল আজিজ বালিলাহ এবং মসজিদে নববীতে খুতবা প্রদান করবেন শাইখ ড. মুহসিন ইবনে মুহাম্মদ আল-কাসিম।

শাইখ ড. বান্দার বালিলাহ বর্তমানে মসজিদুল হারামের অন্যতম ইমাম। তাঁর হৃদয়স্পর্শী তিলাওয়াত ও ধীর-স্থির খুতবা মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয়।

তিনি সৌদি আরবের মদিনা অঞ্চলে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা লাভ করেন ইসলামি শরিয়াহ ও ফিকহ বিষয়ে এবং দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ইসলামি আইন, দাওয়াহ ও শরিয়াহবিষয়ক গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

২০১৩ সালে তাঁকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়à¦