আন্তর্জাতিক ডেস্ক
বিদায় হজ পালনের উদ্দেশে মদিনা থেকে মক্কার পথে যাত্রাকালে মহানবী হজরত মুহাম্মদ সা. বিভিন্ন স্থানে নামাজ আদায় করেন। পরবর্তী সময়ে এসব স্থানের অনেকগুলোতে মসজিদ নির্মাণ করা হয়। ফলে মসজিদগুলো আজও নবীজি সা.-এর সিরাত ও ঐতিহাসিক যাত্রাপথের স্মৃতি বহন করছে।
মদিনা থেকে মক্কা পর্যন্ত নবীজি সা. যে পথে সফর করেছিলেন, সেই পথে তাঁর নামাজ আদায়ের স্থান হিসেবে পরিচিত ২১টি মসজিদের তালিকা রয়েছে। এগুলো হলো—
মদিনার কাছাকাছি
১. মসজিদুশ শাজারাহ
২. মসজিদুল মু‘আরাস
মূল যাত্রাপথে
৩. মসজিদে শারাফুস সায়ালাহ
৪. মসজিদে শারাফুর রাওহা
৫. মসজিদুল মুনসারিফ
৬. মসজিদে ইরকুয যাবিয়াহ
৭. মসজিদুর রাওহা
৮. মসজিদুর রুওয়াইসাহ
৯. মসজিদুল উসাইয়াহ
১০. মসজিদুল আরজ
১১. মসজিদে লাহইয়ে জামাল
১২. মসজিদুস সুজয়া
১৩. মসজিদুল আবওয়া
১৪. মসজিদে তালআতুল ইয়ামান
১৫. মসজিদে আকাবাতে হারশা
১৬. মসজিদে গাদিরে খুম
১৭. মসজিদুল জুহফাহ
১৮. মসজিদুল মুশাল্লাল
১৯. মসজিদে সানিয়্যাতু লাফত
২০. মসজিদুল ফাতহ, আল-জুমুম
মক্কার কাছাকাছি
২১. মসজিদে যু তুওয়া
এসব মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এগুলো মহানবী সা-এর বিদায় হজের সফরপথ এবং তাঁর পবিত্র সিরাতের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবেও বিবেচিত।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/