শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

জুলাই বিপ্লবের ছবি ও ভিডিও জমা দেয়ার আহ্বান তথ্য অধিদফতরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র-জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদফতর।

এর অংশ হিসেবে আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ pidjuly2024@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য অধিদফতর।

এতে বলা হয়েছে, একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই বিপ্লব। এ আন্দোলনের সাথে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে শিশু-কিশোর-ছাত্র-জনতা। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাঁথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে।

আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ