শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের

‘স্বকীয়তা বহাল রেখে সনদের কার্যকর মূল্যায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আবিদ শাকির

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শায়খুল হাদীস পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় এমন প্রস্তাবনা উঠে এসেছে। 

গতকাল (শুক্রবার, ২১ মার্চ) ‘শায়খুল হাদীস পরিষদে’র উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেম ও ছাত্রনেতৃবৃন্দ নিয়ে ‘দাওরায়ে হাদীস সনদের কার্যকর মূল্যায়ন: সমকালীন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই বৈঠকটি হয়।

গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সঞ্চালনা করেন শায়খুল হাদীস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ ও সহসাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক।

গোলটেবিল বৈঠকে আলোচনায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আজকের গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তরুণ আলেম ও ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহ শুনেছি। এগুলো দেশের শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ ফোরামে তুলে ধরার চেষ্টা করবো। তিনি এ সময় সবাইকে দাওরায়ে হাদীসের সনদ বিষয়ে বক্তব্যের ক্ষেত্রে শব্দচয়নেও সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বিভিন্ন আলিয়া মাদরাসা কলেজে পরিণত হওয়ার কথা উল্লেখ করে সতর্কভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, স্বকীয়তা না সুবিধা। আমরা অবশ্যই শুধু সুবিধা গ্রহণকারী হব না; বরং আমরা স্বকীয়তা বহাল রেখে দীনি দায়িত্ব পালনের আরও বেশি স্পেস চাই। এ ব্যাপারে আমরা উদ্যোগী হতে চাই। বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আমরা আশাবাদী, সকলের মতামত মূল্যায়ন করে ঐক্যবদ্ধ উদ্যোগ নিলে সরকার স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকরী মূল্যায়ন বাস্তবায়ন করবে।

গোলটেবিল বৈঠকে আরও আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বিশিষ্ট আলেমে দীন মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি, ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মেশকাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকি, বিশিষ্ট আলেম মাওলানা ইমরানুল বারী সিরাজি, মাওলানা ইফতেখার জামিল, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মাওলানা ফয়সাল আহমাদ, নির্বাহী সদস্য মাওলানা শামসুল আলম, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, বিশিষ্ট আলেম মাওলানা জামিল সিদ্দিকি প্রমুখ। 

প্রচার সম্পাদক, শায়খুল হাদীস পরিষদ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ