শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা 

ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই : স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশ বাহিনীর সদস্যদের ছুটি নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তা ঠিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসিমুল গণি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। তারা সমস্ত কাজের জন্য সতর্ক থাকবে।

ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে আগাচ্ছি। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না এবং আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে।

পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে - এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনোদিন থানা বন্ধ হয়নি।

বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঈদযাত্রা নির্বিঘ্ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, হাইওয়ে পুলিশ সচল আছে। ঈদের ছুটিতে যারা বাসা ছেড়ে যাবেন, তারাও নিশ্চিন্তে থাকবেন।

এ ছাড়া ঈদে ৯ দিনের ছুটিতে অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ঈদের ছুটিতে উপদেষ্টামণ্ডলীর বেশির ভাগ সদস্য ঢাকায় থাকবেন। তিনি বলেন, সচিবরা দেশের বাইরে গেলেও সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে না। ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেওয়া যায়।

এদিকে রাজধানীর গাবতলীর র‍্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ