শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশে ভোটার বাড়লো ৫৮ লাখ ১১ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন। এছাড়া হালনাগাদে এ পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ৮৯ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রের জানা গেছে, নতুন ভোটারের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃত ২১ লাখ ১ হাজার ২৮০ জনেরও তথ্য সংগ্রহ করা হয়েছে। আর মৃত ভোটার কর্তন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ১০২ জন।
 
চলমান ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন সম্পন্ন হওয়া নতুন ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ১৯ হাজার ৩২৩ জন। নারী ভোটার ৩১ লাখ ৮৩ হাজার ২১০ জন এবং হিজরা ভোটার ৮ হাজার ৫২৫ জন।
 
এর মধ্যে সবচেয়ে বেশি হিজরা ভোটার ঢাকায়, দ্বিতীয় অবস্থানে ময়মনসিংহ।

ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন বলে জানিয়েছে ইসি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ