শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আগাম হুমকির পরেও নিরাপত্তা নিয়ে বেখেয়ালী ছিল ঢাবি প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার ভোররাতে চার দেয়ালের ভেতরে তৈরি করা ফ্যাসিবাদের ওই প্রতিকৃতিতে আগুন দেয়া হয়।

মুখাবয়বটি তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন অঙ্গণে আলোচনা সমলোচনা হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বেশ কিছু বেনামী চিঠি দেয়া হয় । যেখানে মুখাকৃতিটি সরিয়ে ফেলার জন্য বলা হয়। যদি না সরানো হয়, আয়োজনে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে হুমকির আভাস দেয়া হয় ওই চিঠিতে।

এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুর্ঘটনার ব্যাপারে জানালেও তারা গায়ে মাখেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রক্টরিয়াল টিমের একাধিক সদস্য বলেন, আমাদের রাতে ডিউটিতে ছিল মাত্র চারজন। তবে এখানে কেউ ছিল না। রাত ৮টার দিকে আমরা চলে যাই। পুলিশ গেটের দায়িত্বে ছিল।

কেন নিরাপত্তা নিয়ে আগাম জোরালো প্রস্তুতি নেয়া হয়নি সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিতে যে আগুন দেয়ার ঘটনা ঘটেছে সেটা কাপুরুষোচিত আচরণ। সুযোগ বুঝে দুষ্কৃতকারীরা মুখাকৃতিতে আগুন দিয়েছে। সকালেই জিডি করা হয়েছে। দুপুরে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে একটি মুখোশ ধারি একজনকে আগুন দিতে দেখা গেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি দুষ্কৃতকারীদের চিহ্নিতপূর্ব অতিদ্রুত শাস্তির আওতায় আনা যাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ