শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মোনাজাতে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাখ লাখ মানুষের অংশগ্রহণে শেষ হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর বাহিনী যে গণহত্যা চালাচ্ছে এর প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। 

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।  

এর আগে বিকেল সোয়া তিনটার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান জনতার উদ্দেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী স্লোগান দেন এবং লাখ লাখ জনতা ফিলিস্তিনের পতাকা ওড়ান। পরে একে একে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিদের মঞ্চে ডেকে আনা হলেও তারা বক্তব্য দেননি। মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। সেখানে গাজাবাসীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি জানানো হয়। ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। 

এর আগে দুপুর দুইটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মানুষের ভিড় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট ভবন ও নিউমার্কেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। ঢাকার বুকে যেন একখণ্ড ফিলিস্তিন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ