শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন: আজহারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

লাখ লাখ জনতার অংশগ্রহণে পালিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সেখানে জনসমুদ্রে স্লোগান তুলেছেন জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। গাজায় মুসলিম ভাইয়েরা কেন শহীদ হচ্ছে, এ ব্যাপারে জাতিসংঘের কাছে জবাব চেয়েছেন তিনি। 

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের শুরুতেই মাইকে আসেন মাওলানা আজহারী। লাখ লাখ বিশৃঙ্খল জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। 
এ সময় মিজানুর রহমান আজহারী স্লোগান তোলেন। ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই’— এই স্লোগানে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান।

আজহারী বলেন, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কুদুস, আল কুদুস, জিন্দাবাদ জিন্দাবাদ।’
শুরুতেই তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, আমাকে শান্ত করার জন্য বলা হয়েছে, আপনারা কী শান্ত হবেন, না অশান্ত হয়ে যাবেন? মার্চ করতে গিয়ে লাথি গুঁতা সব খেয়েছি, তারপরও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে গণ জমায়েতে জনতার মহা সমুদ্রে উপস্থিত হয়ে বুঝতে পেরেছি, আজকের এই মহাসমুদ্র, গণসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই গণসমুদ্র প্রমাণ করে, আমাদের একজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।’

এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টাটাসে মিজানুর রহমান আজহারী বলেন, ‘আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধ রচনা করবে ইনশাআল্লাহ।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ