শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গত ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাড়া জাগানো মহাসমাবেশ করার পর বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। 

সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদরাসায় এই বৈঠক শুরু হয়। 
 
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যরা মিটিংয়ে উপস্থিত রয়েছেন। 

জানা গেছে, মহাসমাবেশের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং আগামী দিনের পথচলা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। 

এদিকে শাপলা চত্বর ট্রাজেডির এক যুগ পূর্তি হচ্ছে আজ। মাত্র তিন দিন আগে বিশাল মহাসমাবেশ করায় আজ হেফাজতের পক্ষ থেকে বিশেষ কোনো আয়োজন নেই। তবে এক যুগ পর হেফাজত শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। এবার এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার দাবি উঠছে নানা মহল থেকে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ