শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সীমান্তে ঘাস কাটতে বাধা, বিএসএফ জওয়ানের দুই আঙুল কাটল বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঠাকুরগাঁওয়ে সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়াই বিএসএফের  দুটি আঙুল বিচ্ছিন্ন করেছেন এক বাংলাদেশি কৃষক।

অভিযোগ উঠেছে, এক বাংলাদেশি নাগরিক সীমান্ত  ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাংলাদেশি এক বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন করে ফেলেছেন।

বুধবার  (১৪ মে)  দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীন ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

 
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকজন বাংলাদেশি দৈনন্দিন প্রয়োজনে ঘাস সংগ্রহের জন্য  স্থানীয়  সীমান্ত  যায়। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে এক ব্যক্তি  তার কাছে থাকা ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানের হাতে সজোরে আঘাত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই আঘাতে বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অন্য বাংলাদেশি সঙ্গীরা।

 
তাদের মধ্যে তিনজন দ্রুত নিজেদের সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত ব্যক্তিকে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন। এ মুহূর্তে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তানজির আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ