শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জ্বালানির তেলের মূল্য কমায় বাস ভাড়া কমানোর দাবী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক দফা জ্বালানি তেলের মূল্য কমানোর সংখ্যানুপাতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ০১ জুন বিকালে সংগঠনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এই দাবী জানান।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নি¤œমুখী তাই দেশের বাজারে প্রতিমাসেই জ্বালানি তেলের দাম কমছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার কখনো ১ টাকা কখনো ৩ টাকা হারে মূল্য কমানোর কারণে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গরিমসি করায় দেশের সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য কমানোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে সরকার বাস ভাড়া বাড়ানোর তোয়াক্কা না করেই বাস মালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। ভাড়া কমানোর ক্ষেত্রে তারা নানান অযুহাত খুঁজতে থাকেন। ফলে দেশের গণপরিবহনে সরকারের বেঁেধ দেওয়া ভাড়া আর মাঠে আদায়কৃত বাস ভাড়ায় বিরাট ফারাক গড়ে উঠেছে। 

তারা আরও বলেন, সরকারের বাস নির্ধারন কমিটিতে যাত্রীসাধারণের কোন প্রতিনিধিত্ব না রাখায় দেশের যাত্রীসাধারণ এই ক্ষেত্রে অন্ধকারে থাকেন। বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া নির্ধারনে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী জানান। একই সাথে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছতার স্বার্থে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও প্রদানের দাবী জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ