শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নতুন তিন নোটে স্থান পেল মসজিদের ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি যুক্ত করা নিয়ে সমালোচনার মধ্যেই অন্যান্য নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে তিনটি নোটে মসজিদের ছবি স্থান পেয়েছে। 

১০০ টাকার নোটে স্থান পেয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, ১০ টাকার নোটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং ৫ টাকার নোটে স্থান পেয়েছে পুরান ঢাকার তারা মসজিদের ছবি। 

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বাংলাদেশ ব্যাংক 'বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট ১ জুন ২০২৫ তারিখ থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেওয়া হয়েছে। এছাড়াও ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট পর্যায়ক্রমে বাজারে প্রচলনে দেওয়া হবে।

৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে- বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মি.মি. × ৬৫ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা'র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছন ভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা এর ছবি থাকবে। নোটটিতে সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে 'রয়েল বেঙ্গল টাইগার এর মুখ', মূল্যমান '500' এবং 'বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম' থাকবে।

২০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইনের বিষয়ে বলা হয়েছে- বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মি.মি. × ৬৩ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা'র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান এর সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি 'গ্রাফিতি-২০২৪' মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে 'রয়েল বেঙ্গল টাইগার এর মুখ', মূল্যমান '200' এবং 'বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম' থাকবে।

১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইনের বিষয়ে বলা হয়েছে-  বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মি.মি. × ৬২ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা'র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছন ভাগে সুন্দরবন, বাংলাদেশ এর ছবি মুদ্রিত থাকবে। নোটটিতে নীল রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে 'রয়েল বেঙ্গল টাইগার এর মুখ', মূল্যমান '100' এবং 'বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম' থাকবে।

১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইনে বর্ণনায় বলা হয়েছে- বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মি.মি. × ৬০ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা'র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছন ভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান এর সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি 'গ্রাফিতি-২০২৪' মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে 'রয়েল বেঙ্গল টাইগার এর মুখ', মূল্যমান '10' এবং 'বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম' থাকবে।

৫ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইনে বলা হয়েছে- অর্থ সচিব স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মি.মি. × ৬০ মি.মি.। নোটটির সম্মুখভাগে বামপাশে তারা মসজিদ, ঢাকা এর ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা'র ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছনভাগে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান এর সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি 'গ্রাফিতি-২০২৪' মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে 'রয়েল বেঙ্গল টাইগার এর মুখ', মূল্যমান '5' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম' থাকবে।

২ টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইনে বলা হয়েছে- অর্থ সচিব স্বাক্ষরিত ২ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১০০ মি.মি. × ৬০ মি.মি.। নোটটির সম্মুখভাগে বামপাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর, ঢাকা এর ছবি এবং ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা'র ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগের ডিজাইন হিসেবে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ, ঢাকা এর ছবি থাকবে। নোটটিতে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে 'রয়েল বেঙ্গল টাইগার এর মুখ', মূল্যমান '2' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম' থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ