সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ঘুমের ঘরে ভয় পেয়ে যে দোয়া পড়তেন সাহাবায়ে কেরাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাওলানা নুর আলম বিন শাহ জাহান

অনেকে ঘুমের মধ্যে ভয় পান। কেউ কেউ একাকিত্বেও ভোগেন। আবার কেউ বা দুঃস্বপ্ন দেখেন।যেকোনো ভয়ের মুহূর্তেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত।

  এ সব মুহূর্ত থেকে পরিত্রাণের জন্য মহানবী (সা.) একটি দোয়া শিখিয়েছেন-

 

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।

অর্থ : ‘আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর,  যার মাধ্যমে তাঁর ক্রোধ থেকে ও তাঁর বান্দাদের ক্ষতি থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।’

হাদিস : আবদুল্লাহ বিন ওমর রা. বর্ণনা করেছেন, রাসুল সা. সাহাবাদেরকে ভয় থেকে ‍মুক্তির জন্য উল্লিখিত দোয়াটি শিখিয়েছেন। (তিরমিজি, হাদিস নম্বর : ৩৫২৮, আবু দাউদ, হাদিস নম্বর : ৩৮৯৩)

 

ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে হাদিসে আরও কিছু আমলের কথা বলা হয়েছে। সেগুলোর উপর আমল করা উচিত। আমলগুলো হলো ১. শরীরের বাঁ দিক করে তিনবার (বাতাসে আদ্র ধরনের) থুথু  নিক্ষেপ করবে। (মুসলিম, হাদিস : ২২৬১)

২. যে কাত হয়ে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, সে কাত পরিবর্তন করে অন্য দিকে মুখ ফিরিয়ে শোবে। (মুসলিম, হাদিস : ২২৬২) অবস্থা বদলে দেওয়ার ইঙ্গিতস্বরূপ এটা করা হয়ে থাকে।

৩. খারাপ স্বপ্ন দেখলে কারও কাছে বলবে না। আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবে না। (বুখারি, হাদিস : ৬৫৮৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের পরিপূর্ণ জীবন বিধান পালনে এবং হাদিসে শেখানো দোয়ার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও সুন্দর জীবন যাপনের তাওফিক দান করুন। আমিন।

লেখক : আলেম ও তরুণ সাংবাদিক

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ