|| মুহাম্মাদ রাজ (নওমুসলিম) ||
অপসংস্কৃতির কালো থাবায় জাতি আজ আহত। পশ্চিমা বিশ্বের পরিত্যক্ত কৃষ্টি-কালচার আজ মুসলিম জাতিও পালন করতে শুরু করেছে। অপসংস্কৃতির ছোবলে গোটা সমাজ ক্রমশ দূষিত হয়ে উঠেছে। এর ফলে বিলুপ্ত হচ্ছে মুসলিম সংস্কৃতি।
মুসলমানদের গোটা জীবনই সংস্কৃতি। আমাদের জীবনের প্রতি নিঃশ্বাস-প্রশ্বাসে, আহার-বিহারে, অজু-গোসলে, আমোদ-প্রমোদে, আপ্যায়ন-অভ্যর্থনায়, হাঁটা-চলায়, আলাপ-আলোচনায় সর্বক্ষেত্রেই মিশে আছে রক্তের মতো দেহের স্পিরিট শিরা-উপশিরায়। দেহের রক্তের সঙ্গে ইসলামি সংস্কৃতির তুলনা করা যায়। রক্তশূন্য দেহ প্রাণহীন একটি লাশ মাত্র। আর সংস্কৃতিবিহীন মানবদেহ পাথরের সমতুল্য।
কথিত ‘ভালবাসা দিবস’কে কেন্দ্র করে সারা পৃথিবী উন্মাতাল হয়ে ওঠে। বাজার ছেয়ে যায় নানাবিধ উপহারে। পার্ক ও হোটেল-রেস্তোরাঁগুলো সাজানো হয় নতুন সাজে। পৃথিবীর প্রায় সব বড় শহরেই ‘ভ্যালেন্টাইনস ডে’কে ঘিরে পড়ে যায় সাজসাজ রব। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি প্রাচ্যের দেশগুলোতেও এখন ঐ অপসংস্কৃতির মাতাল ঢেউ লেগেছে। হৈ চৈ, উন্মাদনা, ঝলমলে উপহার সামগ্রী, প্রেমিà¦