রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের জেরে পতন ঘটেছে সরকারের। সরকার পতনের খবরেই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের আপমর জনতা। তবে এই বিজয় উদযাপনে সংযত থাকার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। 

সংখ্যালঘুরা যেন কোনোভাবে আহত না হয়, তা নিশ্চিত করার প্রতি জোর দিতে বলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা, অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছিলেন দেশের জনগণ। ইতোমধ্যে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটেছে। এই পুরো সাফল্যের মহানায়ক, বিশেষত ছাত্রদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের আমরা হারিয়েছি সবাই রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।

তিনি বলেন, বর্তমানে অনেকে সুযোগ সন্ধানী এমন কিছু কাজ করছে যা পুরো অর্জনকে ম্লান করে দিচ্ছে। তম্মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো লুটতরাজ। অনেকে রাস্তার লাইটসহ খুলে নিয়ে যাচ্ছেন।

এ সময় তিনি বলেন, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের এলাকার সংখ্যালঘুর, বাসা-বাড়ি, স্থাপনা, উপাসনালয় যেন নিরাপদ থাকে, কেউ হামলা চালাতে না পারে, কোনো ধরনের দুষ্টচক্র যেন সুযোগ নিতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রত্যেক মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা নিজের মসজিদের মাইকে এলান করে সবাইকে এমন অরাজকতা থেকে মুক্ত থাকার আহ্বান জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ