|| শামসুদ্দীন সাদী ||
মসজিদে মসজিদে তাবলীগের হাঙ্গামা নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমান অত্যন্ত বিব্রত। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশ। দীনের প্রতিটি কাজ ওলামায়ে কেরামের নেতৃত্বে হাওয়া উচিত। সেটা তালিমের কাজ হোক বা দাওয়াতি কাজ। নবীজির জীবদ্দশায় দীনী যেকোনো কাজ যেভাবে নবীজির কিয়াদতে সম্পন্ন হয়েছে, নবীজির ইন্তেকালের পরে ঠিক সেভাবে দীনের প্রতিটি কাজ নবীজির ওয়ারিশ ওলামায়ে কেরামের নেতৃত্বে সম্পন্ন হওয়া কর্তব্য।
দুনিয়াতে দীনের নামে যত ধরনের ফেতনা তৈরি হয়েছে সকল ফেতনার অনুসারীদের কমন কাজ হল কোরআন হাদিসের বিকৃতি সাধন ও অপব্যাখ্যা করা। আর সে কাজে বাধা হয়ে দাঁড়ায় ওলামায়ে কেরাম। তারা দীনের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে পেশ করেন। এতে করে ফেতনাবাজদের গাত্রদাহ শুরু হয় এবং তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে।