বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি: মুফতি সৈয়দ রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব চরমোনাই বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরীব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি।

তিনি বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ সারাদেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।

 পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির ও কেন্দ্রীয় সদস্য মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, রাজধানীসহ নগরীতে বসবাসরত মানুষ অভাবের কারণে শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ অবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করে আসছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে মানুষকে খোলা আকাশের নিচে তীব্র ঠাণ্ডা, বৃষ্টি, ঝড়-তুফানে এভাবে কষ্টে দিনাতিপাত করতে হতো না। কিন্তু এখন এই তীব্র শীতের মধ্যেও বহু মানুষ স্টেশনে, রাস্তাঘাটে খোলা আকাশের নিচে রাত যাপন করছে। সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় শীতবস্ত্র নিয়ে এসব শীতার্ত মানুষের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ