শুক্রবার ৩১ জানুয়ারি) বাদ মাগরিব জামিয়া উসমানিয়া দারুল উলুম সাতাইশ মাদ্রাসার মসজিদে ওলামা-তালাবা, আইম্মায়ে মাসাজিদ এবং টঙ্গীস্থ দ্বীনপ্রিয় মুসলমানদের সামনে ইসলাহি বয়ান পেশ করেন বরেণ্য হাদিসবিশারদ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি মওলানা মুহাম্মাদ আব্দুল মালেক। বয়ানটি রেকর্ড থেকে অনুলিখন করেছেন মুফতি মাহবুবুর রহমান নোমানী
সব মানুষের জীবনে আদব অতি অপরিহার্য বিষয়। আর আলেমের জন্য আরও বেশি অপরিহার্য। আদববিহীন আলেম জগতের জন্য আজাবস্বরূপ। আলেমতো রহমতস্বরূপ হওয়ার কথা। কিন্তু তার মধ্যে যদি আদব না থাকে তাহলে রহমতের পরিবর্তে সে আজাব হয়। আদব মানে সৌন্দর্য। অর্থাৎ যে কাজটি যেভাবে, যেই পদ্ধতিতে হওয়া দরকার সেভাবে এবং সেই পদ্ধতিতে হওয়া হচ্ছে আদব। ইলম শিখার আদব আছে, ইলম শিখানোর আদব আছে। তালেবে ইলমের সর্বাবস্থায় আদব রয়েছে। আমাদের উস্তাদ আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ. বলতà§