হুমায়ুন আইয়ুব
দাওয়াতের মেহনত নবীওয়ালা মেহনত। বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার মেহনত। পথহারা মানুষ, আল্লাহভোলা মানুষকে আলোকিত করার মেহনত। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ পৃথিবীর সব নবী-রাসুল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহুর মেহনত করেছেন। এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। এক কালেমার দাওয়াত দিয়েছেন। বান্দার হৃদয়ে ঈমানের আলো জেলেছেন।
আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী। তার পরে আর কোনো নবী আসবেন না। তাঁর উম্মত শেষ উম্মত। এই উম্মতের পরে আর কোনো উম্মতও আসবে না। তাই বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াহ, আমার একটি কথা জানলেও পৌঁছে দাও আরেকজনের কাছে। এই পৌঁছানোর কাজটি যুগে যুগে সাহাবি-তাবেয়িসহ আলেমরা করে আসছেন। কেয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ চলবে। ঈ