|| মুফতি মুহাম্মাদ শোয়াইব ||
বাংলাদেশে প্রতি তিন বছর পর এক লক্ষাধিক কওমি মাদ্রাসার শিক্ষার্থী দাওরায়ে হাদিস শেষ করে বের হচ্ছেন। তবে তাদের বেশিরভাগই উপযুক্ত কর্মসংস্থানের অভাবে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। মসজিদ-মাদ্রাসার সীমিত ক্ষেত্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না। ফলে অর্থনৈতিক সংকটে তারা অনিশ্চিত জীবনযাপনে বাধ্য হচ্ছেন।
প্রতিষ্ঠিত কিছু আলেমের উচ্চ আয়ের উদাহরণ দিয়ে পুরো বাস্তবতা মূল্যায়ন করা সম্ভব নয়। বরং অনেক আলেম আছেন, যারা গ্রামে একটি ছোট মাদ্রাসা বা মসজিদ পরিচালনা করে নিজ পরিবারের ন্যূনতম প্রয়োজনও মেটাতে পারছেন না। স্ত্রীর চিকিৎসার খরচ, সন্তানদের লেখাপড়া কিংবা সংসারের মৌলিক চাহিদা পূরণ করতে না পেরে তারা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।