পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ রবিবার ( ২ মার্চ) এক যৌথ বিবৃতিতে বলেন, জীবনের সর্বত্র রমজানের শিক্ষা প্রতিফলিত হোক, তবেই আমাদের জীবনে রমজানের আগমন স্বার্থক হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মহাগ্রন্থ আল কুরআন নাজীলের মাস রমজান। আর এই কুরআন হলো মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি। এই মাসে আমাদেরকে বেশি বেশি কুরআন তেলাওয়াত, এর মর্ম অনুধাবন এবং জীবনের সর্বত্র কুরআনের আদেশ-নিষেধ বাস্তবায়নের জন্য দ্যর্থহীন শপথে আবদ্ধ হতে হবে।
তাঁরা বলেন, মহান আল্লাহ নিজেই বলেছেন,
"রোজার মাস, এমন একটি মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এ কোরআন হচ্ছে মানবজাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে, সে যেন রোজা রাখে। " (সুরা বাকারা, আয়াত ১৮৫)
নেতৃদ্বয় বলেন, রমজান হলো তাক্à