বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ঈদ ও রোজা; এটাই ভালো লাগে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়দুর রহমান খান নদভী

সউদি আরবসহ অনেক দেশ ২৯ রোজা করে রোববার ঈদ পালন করছে। আবার মধ্যপ্রাচ্যেই মিসর, ওমান এবং আরো কিছু দেশ নিকট দেশের খবরের ওপর নির্ভর না করে নিজেদের দেখা বা দিন গণনা পূর্ণ হওয়ার ওপর নির্ভর করে ৩০ রোজা পুরা করে সোমবার ঈদের দিন ঘোষণা করেছে।

নিজের দেশের দিগন্তে চাঁদ দেখে আমেরিকা, ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই রোববার ঈদ করছে। এতে ২৯ বা ৩০ রোজা হওয়ার মাধ্যমে সারা পৃথিবীতে দুটি দিনে ঈদুল ফিতর উদ্যাপিত হবে ইনশাআল্লাহ। 

প্রাকৃতিক নিয়মে খোলা চোখে নিজের দিগন্তে নতুন চাঁদ দেখে রোজা রাখা এবং রোজা শেষ করার যে বিধান, সেটাই ভালো মনে হয়। এক্ষেত্রে নিজের দেশ বা অঞ্চলের আওতা প্রকৃত মুসলিম শাসক বা শরীয়তি কর্তৃপক্ষই নির্ধারণ করতে সক্ষম।  

এর বাইরে প্রাযুক্তিক উপায়ে বা মান মন্দিরীয় যন্ত্রী অংকে কিংবা বিজ্ঞানের হিসাবে চাঁদের জন্ম সময় ধরে নিয়ে, নিজেদের দিগন্তে চাঁদ দেখা না দেখার পরোয়া না করে ঈদের এলান দেওয়ার নিয়মে মনে তৃপ্তি আসে না। 

কোনো দেশের তারিখের পিছনে অন্ধ ইক্তিদা না করে, নিজের দিগন্তে ২৯ তারিখে চাঁদ দেখা, সময় মতো দেখা না গেলে বা আকাশ আচ্ছন্ন থাকলে ৩০ দিন পূর্ণ করার যে আচরিত সুন্নত পন্থা যুগ যুগ ধরে আমরা অনুসরণ করে এসেছি। আমাদের কাছে এটাই ভালো লাগে।

লেখক : প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ