রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহি নীর চলমান গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা এবং এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ । 

রোববার (৬ এপ্রিল) রাতে বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান ও মহাসচিব আল্লামা মাহফুজুল হক এক বিবৃতিতে এই আহ্বান জানান। 

বিবৃতিতে বেফাক নেতৃবৃন্দ আগামীকাল সোমবার সারা বিশ্বের মুসলমানদের বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বাংলাদেশের সর্বস্তরের মুসলমানকে এর সঙ্গে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের আহ্বান জানান। 

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রেরিত  বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। বিশ্ব বিবেক যেন গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া অবৈধ রাষ্ট্রটি।
 
বেফাক নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ প্রতিবাদ জানাতে আহ্বান জানান। তারা গোটা মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার ডাক দেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ