বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী সংস্কার কমিশনের সুপারিশ ও কুরআনসুন্নাহ্ বিরোধী কোনো আইন প্রণয়ন বা আইন প্রণয়নের সুপারিশকে আমলে না নিয়ে, উক্ত সুপারিশ বাতিল করার আহ্বান জানিয়েছেন ছারছীনা শরীফের পীর মুফতী মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

সাথে সাথে হেফাজতে ইসলাম কর্তৃক ৩ মে আহুত মহাসমাবেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। দরবারের সকল মুরিদিন, জমিয়াতে হিজবুল্লাহর দায়িত্বশীল ও সকল স্তরের কর্মীদের এবং আপামর তৌহিদী জনতাকে উপস্থিত থেকে মহাসমাবেশকে সফল করার আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে পীর সাহেব বলেন, আউলিয়ে কিরামের লিলাভূমি এই বাংলায় নারীর স্বাধীনতার নামে বেহায়াপনা ও পতিতাবৃত্তিকে স্বীকৃতি প্রদানের যেকোন ষড়যন্ত্রকে নস্যাৎ করতে সকলকে ইস্যু ভিত্তিক ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে ৯২ শতাংশ মুসলমানের দেশে ঈমান আকিদা বিধ্বংসী যেকোনো পদক্ষেপকে আইনে পরিণত না করার আহ্বান জানান। ইসলামবিরোধী যেকোন অপতৎপরতা ধর্মপ্রাণ তৌহিদী জনতা যেকোনো মূল্যে রুখে দেবে, ইনশাআল্লাহ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ