|| হামিদ মীর ||
এটি ছিল ৯ মে রাত। সেই রাতে ১২টার পর একাধিক ভারতীয় টিভি চ্যানেল ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচার করতে শুরু করল যে, ভারতীয় সেনাবাহিনী নাকি আজাদ কাশ্মীর দখল করে নিয়েছে। এরপর বিষয়টি আরও বাড়তে থাকে এবং ভারতীয় টিভি চ্যানেলগুলো করাচি ও লাহোর দখলের খবরও ছড়িয়ে দেয়। রাত দেড়টার পর কয়েকজন ভারতীয় সাংবাদিক আমাকে ফোন করতে থাকেন, কিন্তু আমি তাদের কল উপেক্ষা করি। পরে ‘ইন্ডিয়া টুডে’র এক সিনিয়র নারী সাংবাদিক আমাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেন। তিনি প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত এবং আমার সঙ্গে সম্পর্কটা একজন সম্পাদক ও কলাম লেখকের মতো। আমি দীর্ঘদিন ধরে তার পত্রিকায় কলাম লিখছি, কারণ একজন পেশাদার সম্পাদক হিসেবে তিনি আমার লেখার সেন্সর বা বিকৃতি করেন না।
তিনি শুধু জানতে চাইলেন, ‘আপনি কি ঠিক আছেন?’ আমি তাকে জানালাম, ‘আমি একেবারে ঠিক আছি।’ আমি তখন বুঝে গিয়েছিলাম যে, জি নিউজসহ একাধিক ভারতীয় চ্যানেল এমন প্রচার চালাচ্ছে যে, তারা পাকিস্তানের পাঁচটি শহর পà§
