বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

আলেমদের পার্টটাইম রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতী মুঈনুল ইসলাম ||

ইস্যুভিত্তিক ও সিজেনাল রাজনীতি দিয়ে দল মজবুত হয় না। বরং এতে অনেক ঝামেলা ও বিড়ম্বনা আছে, যা আমরা প্রতিনিয়ত অবলোকন করছি। অবশ্য এর প্রয়োজন অপরিসীম। এমনিভাবে উলামায়ে কেরামকে পার্টটাইম রাজনীতি থেকেও বেরিয়ে আসতে হবে। যাঁরা রাজনীতি করবেন,  তাঁদেরকে ফুলটাইম ও প্রফেশনাল হিসেবে রাজনীতি করতে হবে, ইনশাআল্লাহ। এখান থেকেই তাঁর-তাঁদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থাও থাকতে হবে।

এজন্য শিক্ষালয় পালানো কিংবা দুর্বল মেধার মানুষ দিয়েও হবে না। বরং শীর্ষ পর্যায়ে  সংখ্যাগরিষ্ঠ এমন মেধাবী  কিছু লোক লাগবে, যাঁরা প্রকৃত অর্থে সংগঠক। সাথে থাকতে হবে, নেতৃত্বের অন্যান্য গুরুত্বপূর্ণ গুণাবলি।

এভাবে চলতে থাকলে হয়তো উলামায়ে কেরাম এর ইসলামী  রাজনীতির বাংলাদেশে গতি আসবে। অন্যথায় ইস্যু ভিত্তিক আন্দোলনে ইসলামী শক্তির ফেইস প্রদর্শনী হবে ঠিক, কিন্তু সাংগঠনিকভাবে দল শক্তিশালী হবে না। 

ইসলামী রাজনীতি ও বিপ্লবে নেতৃত্ব দানকারী ব্যক্তি মহোদয়গণ যতো দ্রুত সম্ভব এই পদ্ধতি পছন্দ ও গ্রহণ করবেন, ততো দ্রুত উম্মাহর ঐক্য, শান্তি, সফলতা ও কল্যাণ তরান্বিত হবে, ইনশাআল্লাহ।

লেখক: প্রিন্সিপাল ও রেক্টর, জামিয়া ইসলামিয়া ঢাকা; বহু গ্রন্থপ্রণেতা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ