|| মাওলানা শরীফ মুহাম্মদ ||
জুলাই গণ-অভ্যুত্থানকে দমন করতে একটি সরকার যা যা করতে পারে তার সবটুকুই করা হয়েছিল; হিংস্রতা ও দমন-পীড়নের কোনো কিছু বাকি রাখা হয়নি। শেখ হাসিনার কোনো কসুর ছিল না। বাহিনী ব্যবহার করেছে, বন্দুক ব্যবহার করেছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, দলের গুন্ডাবাহিনী নামিয়েছে, অনুগত মিডিয়ায় একতরফা প্রচারের ব্যবস্থা করেছে, ইন্টারনেট বন্ধ করেছে। তার দিক থেকে কোনো নমনীয়তা ও দুর্বলতা ছিল না। প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছিল এবং আরো হাজার হাজার মানুষকে হত্যা করার প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে কিন্তু অনেক চেষ্টা করেছে। বেচারি পারে নাই। তার ব্যর্থতার জন্য তাকে দোষ দিয়েন না। ...
আর আওয়ামী লীগের কথা যদি বল