বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার আর হয়নি : অ্যাটর্নি জেনারেল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

শেখ হাসিনার বিচারকার্য নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি। ইতিহাসে প্রথমবারের মতো মামলার ট্রায়াল টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ফরম বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য নির্যাতন হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ ছিল মানুষের। আবরার ফাহাদ ফ্যাসিস্টদের বিরুদ্ধে মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। জুলাই বিপ্লবকারীদের সামনে একটা জলজ্যান্ত উদাহারণ ছিল আবরার। আবরার ফাহাদের হত্যার বিচার কাজ দ্রুত শেষ করা হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুহ. হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শাতিল মাহামুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ