বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, নবী করীম (সা.) বলেছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের স্লোগান প্রচার করবে সে ব্যক্তি জাহান্নামের নোংরা স্থানে অবস্থান করবে। জাহেলিয়াতের স্লোগান আল্লাহ বিলকুল পছন্দ করেন না। জাহেলিয়াতের স্লোগান যারা প্রচার করবে তাদের ঠিকানা জাহান্নাম। খতিব বলেন, তাওহিদের স্লোগান বাদ দিয়ে যে স্লোগান মানুষের মাঝে বিভক্তি, হিংসা বিদ্বেষ এবং ঐক্যের পরিবর্তে মানুষের মাধ্যে ফাটল সৃষ্টি করে সে স্লোগান জাহেলিয়াতের স্লোগান। জাহেলিয়াতের স্লোগান হারাম। নবী (সা.)-এর শিক্ষার ওপর থাকলে সমাজে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হবে না। রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি আসারিয়াতের (অন্যায়ভাবে পক্ষপাতিত্ব করা) দিকে ডাকে সে আমার উম্মতের অন্