বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

‘হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুজুররা শুধু ওয়াজ করে, এমন ধারণার পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

শনিবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনে তিনি এ কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে যে দ্বীনি জাগরণ ঘটিয়েছে তরুণরা, সেখানে মাদরাসা শিক্ষার্থীদের অবদান মুছে ফেলা যাবে না। মাদরাসা শিক্ষার্থীদের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশের মানুষরা অত্যন্ত ধর্মপ্রাণ। অতীতে এসব ধর্মপ্রাণ মানুষদের দমিয়ে রাখা হতো। যত দমিয়ে রাখা হয়েছে তত বিকশিত হয়েছে আলেম সমাজ।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আলেমদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে ধর্মীয় ক্ষুধা অত্যন্ত প্রবল। এই ক্ষুধা মেটানোর মতো উপযুক্ত মানুষের অভাব আছে দেশে। ধর্মীয় আর সাধারণ জ্ঞানে সমৃদ্ধ হয়ে এই অভাব পূর্ণ করতে হবে আলেম সমাজকে।

তিনি আরও বলেন, দেশের অনেক সফল মানুষ তামিরুল মিল্লাত মাদরাসা থেকে গড়ে উঠেছে। দেশের তরুণ ও যুব সমাজকে ধ্বংস ও বিপথগামী করতে বিভিন্ন পশ্চিমা দেশের সংস্থাগুলো কাজ করছে। আলেম সমাজ দাঁড়িয়ে গেলে বিদেশি সংস্কৃতি চাপিয়ে দিতে পারবে না। অনেকেই শিক্ষিত হলে নিজের স্বার্থে বিদেশে পাড়ি জমায়। কিন্তু আলেম সমাজকে দেশের প্রতি ভালোবাসা থেকে মাটি আঁকড়ে ধরে থাকতে হবে। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, ধর্মীয় এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও মুসলিম উম্মাহর জন্য কাজ করে যাচ্ছে আলেম সমাজ। আলেমদের শিক্ষা-দীক্ষায় বিশ্ব মুসলমানসহ সব ধর্মের মানুষদের বিবেক জাগ্রত হবে। এখন সময় এসেছে, উপযুক্ত জ্ঞানী মানুষের অভাব মেটাতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ