বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মাহফিলে রাজনৈতিক নেতাদের ‘ওয়াজ’ পরিষ্কার জুলুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুফতি লুৎফুর রহমান ফরায়েজী||

স্থানীয় নেতাকর্মী কিংবা নির্বাচনী প্রার্থী। নিজের প্রচারণায় অনেকেই ওয়াজ মাহফিলগুলোতে আসেন। আমি এটাকে খারাপ চোখে দেখি না। দুয়েক মিনিট কথা বলতে চান, এটাও কিছুটা মানা যায়।

তিনি দাঁড়িয়ে সবার থেকে দোয়া নিলেন, নিজের জন্য দোয়া চাইলেন, ব্যাস মাইক ছেড়ে দিলেন।

কিন্তু নেতা বা প্রার্থী যখন বক্তার চেয়ারে বসে ওয়াজ করতে শুরু করে দেন, সেটা শুধু দৃষ্টিকটু না বরং রীতিমতো চরম বিরক্তিকর।

কিছু কিছু নেতা তো নিজের বিশাল জ্ঞান জাহির করার জন্য বাংলা ভাষায় কোরআন তেলাওয়াত করেন। এরপর ভুলভাল তরজমা ও ব্যাখ্যা করে লম্বা সময় কাটান। সবাইকে আল্লাহকে ভয় করার, নবীর সুন্নত মানার, সেই সাথে নিজের সন্তানকে মাদরাসায় পড়