||ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ||
১৭ নভেম্বর (সোমবার) বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫। বিশ্বব্যাপী নবজাতকের মৃত্যুহারের অন্যতম কারণ হলো প্রিম্যাচিওর বা অপরিণত শিশু জন্ম। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ সমস্যাটি আরও ভয়াবহভাবে দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে প্রতি পাঁচজন নবজাতকের একজন অপরিণত জন্মজনিত জটিলতার কারণে মারা যায়। ফলে নবজাতক মৃত্যুহার কমাতে জন্মের পরপরই অপরিণত ও কম ওজনের শিশুদের ক্যাঙ্গারু মাদার কেয়ার (KMC) নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ছয় লাখ শিশু প্রিম্যাচিওর জন্মায়। বৈশ্বিকভাবে এই সংখ্যা প্রায় ১৫০ লাখ। প্রতি ১০টি নবজাতকের মধ্যে একটি শিশু সময়ের আগে জন্মায়। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ হলো প্রিটার্ম বার্থ। à