রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

তাদের জীবনে আমরাও ‘পিতা’ হয়ে হাজির হতে পারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. শায়খ মাহমুদুল হাসান

দুই শত পঞ্চাশজনের মতো শিশু-কিশোর একটি শিশিরভেজা মাঠে অপেক্ষা করছে আমাদের জন্য। ঘন কুয়াশায় আচ্ছাদিত একটি ভোরে আমরা বরিশাল থেকে রওনা হলাম বরগুনা জেলার বেতাগী উপজেলার উদ্দেশে।

পিচঢালা গ্রামীণ জনপদ, জলাশয়, ধানের ক্ষেত ও শীতের সবজি বাগান পেরিয়ে আমরা যখন গন্তব্যে পৌঁছালাম, দেখতে পেলাম— অভিভাবক ও ছোটদের বেশ সমাগম। ‘পেনি আপিল’ (PennyAppeal )-র অর্থায়নে এতিমদের লালন-পালনের স্থানীয় একটি উদ্যোগ।

এ অঞ্চলে ইংল্যান্ডের বিখ্যাত মানবিক সংস্থা ‘পেনি আপিল’— প্রায় আড়াই শত এতিমকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে। অনাথ শিশু-কিশোররা থাকে তাদের অভিভাবকদের সাতে নিজেদের বাড়িতে। তবে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিভা বিকাশে পেনি আপিল সর্বাত্মক যত্ন ও সহযোগিতা প্রদান করছে।

মাঠভর্তি শিশুরা— কেউ মাদরাসার, কেউবা স্কুলের ছাত্র-ছাত্রী। কিন্তু সকলের আছে জীবনের ব্যথাতুর গল্প। পিতাহারা এত শত শিশু দেশে আছে— কল্পনা করতেও মনটা কেমন বিষাদগ্রস্ত হয়ে ওঠে। বাংলাদেশে মিলিয়নের ওপরে এতিম রয়েছে, তাদের জীবনে আমরাও পিতা হয়ে হাজির হতে পারি। তাদের জীবন প্রাণবন্ত, সজীব ও হাসিময় করে দিতে পারি।

লেখক: বিশিষ্ট ইসলামিক স্কলার ও লন্ডন প্রবাসী দাঈ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ