বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

আপনার জন্য চিন্তার একটি চমৎকার খোরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আব্দুল মজিদ

পৃথিবীতে বিরাজমান কোন কোন ধর্মের পুরোহিতরা বিবাহ করেনা, এ ধর্মের সকল অনুসারীরা যদি পুরোহিতোদের মতো ধার্মিক হয়ে যায় তাহলে মানব প্রজননের ধারাবাহিকতা থেমে যাবে । শত বছর পরে তাদের ভূখণ্ড মানব শূন্য হয়ে পড়বে ।

 তখন কেবল মানব সভ্যতার ইতি ঘটবে না বরং ঐ ধর্মগুলোও নিশ্চিত হারিয়ে যাবে, ফলে ধর্মই ধর্মের মৃত্যু নিশ্চিত করল । 
যে ধর্মের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার উপকরণ নেই সে ধর্ম মানব সভ্যতাকে কিভাবে বাঁচিয়ে রাখবে ?  খোঁড়া ও প্রতিবন্ধী ব্যক্তি তো আর অন্য খোঁড়াকে চালানোর ক্ষমতা রাখেনা । 

আর যদি বলেন কিছু লোক ধর্ম মানবে আর কিছু লোক মানবে না, যারা মানবে না তারা বিবাহ করে মানব প্রজনন অব্যাহত রাখবে, তখন ধর্মকে টিকিয়ে রাখার জন্য অধর্মচর্চা ও বৈষম্যকে প্রতিষ্ঠিত করতে হবে । অর্থাৎ কারোর জন্য ধর্ম অবশ্যই পালনীয় কারোর জন্য তা একেবারেই পরিত্যাজ্য । এটাই তো বৈষম্য ও ধর্মহীনতা ।

 ধর্ম সেটাই যেটা মানব সভ্যতাকে টিকিয়ে রাখে ও সমৃদ্ধ করে ধর্ম কখনো মানব সভ্যতার ক্ষতি ও ধ্বংসের কারণ হতে পারে না।  এটাই হচ্ছে স্রষ্টার পাঠানো দ্বীন আর সৃষ্টির আবিষ্কৃত দ্বীনের মধ্যে মৌলিক কিছু পার্থক্য । 
কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ।

লেখক:খাদিমুত তলাবা : মিফতাহুল উলুম মধ্যবাড্ডা মাদ্রাসা, ঢাকা ।
             খতিব : লৈহারটেক মিনার মসজিদ, পূর্ব বাড্ডা, ঢাকা ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ