আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার ও প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দলগুলোর করণীয় সম্পর্ক গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন দেশবরেণ্য আলেম ও জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। গতকাল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া পোস্টে তিনি দেশবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখারও আহবান জানান। পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন-
``২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের ফলে পুনরায় জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ এসেছে ছাত্র-জনতার হাতে। নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়াই নয়, বরং দেশের ভবিষৎ গতিধারা নির্ধারণের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। তাই, ইতিহাসের এই মহা সন্ধিক্ষণে সচেতন ও সংযমী হওয়ার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলনে জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
দেড় যুগ পরে আবারও তুলনামূলক ভালো নেতা বাছাই করার সুযোগ পেয়েছে সাধারণ জনতা। তবে নির্বাচনকে কেন্দ্র করে চারপাশে নানান গুজব, উসকানি ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের আবহ তৈরি হà¦