রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

প্রধান উপদেষ্টার আশাবাদ বাস্তবে রূপায়িত হোক: মাওলানা গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মাদ ইউনুসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন, প্রধান উপদেষ্টা বরাবরের মতোই চমৎকার বাক্যবন্ধনীতে লেখা আশাব্যঞ্জক বক্তব্য প্রদান করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, তার আশাবাদ বাস্তবে রূপায়িত হোক।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তবে ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় এখনো আসে নাই। কারণ অতিতের অভিজ্ঞতা বলে, ভোটের আগের দিন রাতে ভোট জালিয়াতি হয়েছে ,ভোটের দিন সহিংসতা ছড়িয়েছে, ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, জালভোট দেয়া হয়েছে এবং ভোট গননায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ফলে  ১২ তারিখ ভোট গ্রহণ শুরু হওয়া থেকে ফলাফল প্রকাশিত এবং ফল প্রকাশের পরে শান্তি-শৃংখলা রক্ষা করাই প্রধান কথা। ফলে এই বিষয়গুলোতে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের সজাগ ও সতর্ক অবস্থান আশা করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, বক্তব্যের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা অপপ্রচারের ব্যাপারে রাষ্ট্রের শক্ত ও কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন। আমরা তার এই বার্তার যথার্থ প্রতিফলন চাই। কারণ, ইতোমধ্যেই অপপ্রচার রোধে সরকারের নিষ্ক্রিয়তা আমরা লক্ষ করেছি। আমরা প্রত্যাশা করি, ভোটের বাকি কয়েক ঘণ্টা অপপ্রচারের ব্যাপারে সরকার প্রধান উপদেষ্টার কথামতো কঠোর ভূমিকা পালন করবে। ইসলামী আন্দোলনও একটি উৎসবমুখর ভোট প্রত্যাশা করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ